এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে ফরিদপুরে সতর্ক অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে দলটির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন। এ সময় তাঁরা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক পাহারা বসান। কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচি চলাকালে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি, জ্বালাও-পোড়াও কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। ফরিদপুরের সার্বিক শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন অক্ষুণ্ণ রাখতে দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
সেপ্টেম্বর ২১, ২০২৬
মার্চ ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।