এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকা থেকে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণ পাশে এবং বাঙ্গালহালিয়া সরকারি কলেজ সংলগ্ন পুকুরপাড়ের জঙ্গলে সন্দেহজনক একটি বস্তু পড়ে রয়েছে।
খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ দল স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকজনকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে তল্লাশি চালায়। একপর্যায়ে পুকুরপাড়ের জঙ্গলের ভেতর থেকে পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি খুলে দেশীয় তৈরি একটি এলজি এবং দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষা করে দেখা যায়, এটি কার্যকর (চালু) অবস্থায় রয়েছে এবং এতে ফায়ারিং পিন সংযুক্ত আছে। প্রায় ১২ ইঞ্চি দৈর্ঘ্যের অস্ত্রটির বাঁকানো বাট ৪ ইঞ্চি, বডি সাড়ে ৪ ইঞ্চি এবং ব্যারেল ৭ দশমিক ৯ ইঞ্চি লম্বা। উদ্ধারকৃত কার্তুজ দুটির একটি লাল এবং অপরটি সাদা রঙের; যার একটি রাবার বুলেট ও অন্যটি সিসার বুলেট। পরে ওসির নির্দেশে এসআই সুফল কুমার দাস উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্র ও কার্তুজগুলো নিজেদের হেফাজতে নেন।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, “ঘটনাস্থলের আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও তাৎক্ষণিকভাবে অস্ত্রটি ফেলে যাওয়ার কারণ বা জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ১৯ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।