এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”তে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে কাপ্তাই উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি মো: রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: লোকমান আহমেদ, চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহাজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ, ৪১ বিজিবি’র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার উপেন্দ্র নাথ হালদার।
এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, হেডম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি উপজেলায় চুরি, মাদক ও চোরাচালান বৃদ্ধি পেয়েছে—এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। বজ্রপাতজনিত দুর্ঘটনা থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। বর্ষা মৌসুমে পাহাড় ধস মোকাবিলায় পূর্ব প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এছাড়া যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধে ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ লোডশেডিং নিয়ন্ত্রণ এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার তাগিদ দেন উপস্থিত সদস্যরা।
আগস্ট ১৫, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।