এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটি কাপ্তাই চন্দ্রঘোনা শ্রীমদ্ভাগবত সংঘের উদ্যোগে মাতৃ সম্মেলন ও শ্রীশ্রী লোকনাথ গীতা ও বৈদান্তিক বিদ্যালয় পুনরায় চালু করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দিরে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ এবং বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি দীপক কুমার পালিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে।
শ্রীমদ্ভাগবত সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মল্লিকের সঞ্চালনায় ও সভাপতি বিপ্লব কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক সুমন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের কাপ্তাই উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ঝুলন দত্ত, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন সেন, সহ-সভাপতি রতন মল্লিক, সাধারণ সম্পাদক তপন মল্লিক, বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমন মুহুরী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটির যুগ্ম আহ্বায়ক রুপক কান্তি মল্লিক, হিন্দু কল্যাণ ট্রাস্টের বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি কাজল কান্তি দে, ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, জ্যোগীশিস গীতা প্রশিক্ষক তমা দেবী, সনাতন বিদ্যার্থী সংসদের বেদ বিদ্যা প্রশিক্ষক রিগ্যান নাথ, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্য পিংকী দে ও হৃদয় বিশ্বাস, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দিরের আহ্বায়ক আশীষ কুমার দাশ এবং বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য রনি চক্রবর্তী ও টিম্পল পাল।
অনুষ্ঠানে বক্তারা সনাতন ধর্মীয় শিক্ষা বিস্তারে বৈদান্তিক বিদ্যালয়ের ভূমিকা ও মাতৃসম্মেলনের সামাজিক গুরুত্বের উপর আলোকপাত করেন। তারা বলেন, এসব আয়োজন সনাতন ধর্মীয় চেতনা ও সংস্কৃতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সেপ্টেম্বর ২১, ২০২৫
সেপ্টেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।