এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একই সময়ে দুটি এমপিওভুক্ত মাদ্রাসায় নিয়মিত শিক্ষকতা, উভয় প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষর এবং সরকারি বেতন-ভাতা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত সরোয়ার হোসাইন পিরোজপুরের জিয়ানগর উপজেলার এফ করিম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক। অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটি থেকে উত্তোলন করা ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি।
নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, সরোয়ার হোসাইন ২০০৩ সালের ২৭ জানুয়ারি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ‘আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসা’য় ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে যোগদান করেন। ২০০৪ সালের ১ মে তিনি এমপিওভুক্ত হন (ইনডেক্স নম্বর: ২০০৭৭৬৬)। সেখানে কর্মরত থাকা অবস্থাতেই ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি পিরোজপুরের জিয়ানগরের ‘এফ করিম আলিম মাদ্রাসা’য় প্রভাষক হিসেবে যোগদান দেখান। ২০২০ সালের মে মাসে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে সরোয়ার হোসাইনের নামে আরেকটি নতুন ইনডেক্স নম্বর (এম-০০০১৩০০) বরাদ্দ হয়।
নথি অনুযায়ী, এফ করিম আলিম মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ার পর ২০২০ সালের মে মাসেই বকেয়াসহ এককালীন ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা বেতন উত্তোলন করেন তিনি। অথচ আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসার নথি বলছে, তিনি ২০২০ সালের ৩১ মে পর্যন্ত সেখানে নিয়মিত শিক্ষক হিসেবে বহাল ছিলেন এবং ওই দিনই সুপারিনটেনডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই দিন সুপার পদত্যাগপত্রটি গ্রহণ করেন এবং ৭ জুন তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার তা চূড়ান্ত অনুমোদন করেন। ফলে পদত্যাগপত্র দাখিলের আগ পর্যন্ত তিনি পূর্বের প্রতিষ্ঠান থেকেও নিয়মিত সরকারি বেতন-ভাতা ভোগ করেছেন। একই সময়ে ভিন্ন দুটি উপজেলার প্রতিষ্ঠানে কীভাবে তিনি নিয়মিত হাজিরা দিলেন এবং সরকারি অর্থ উত্তোলন করলেন, তা নিয়ে শিক্ষা প্রশাসনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে শিক্ষক সরোয়ার হোসাইন বলেন, “এফ করিম আলিম মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ার আগ পর্যন্ত আমি আবু হুরায়রাহ মাদ্রাসায় দায়িত্ব পালন করেছি। নতুন মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করি।” তবে একই সময়ে দুটি প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এফ করিম আলিম মাদ্রাসা থেকে নেওয়া অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেবেন বলেও জানান তিনি।
এফ করিম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসাইন জানান, সরোয়ার হোসাইন ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তাঁদের প্রতিষ্ঠানে যোগ দেন এবং ২০২০ সালের মে মাসে মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর থেকে নিয়মিত পাঠদান করাচ্ছেন। তবে তিনি যে একই সঙ্গে পূর্বের মাদ্রাসাতেও কর্মরত ছিলেন, তা সম্প্রতি জানাজানি হয়েছে।
আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন বলেন, “২০০৩ সালে যোগদানের পর থেকে ২০২০ সালের ৩১ মে পদত্যাগপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত সরোয়ার হোসাইন আমাদের প্রতিষ্ঠান থেকেই সরকারি বেতন-ভাতা গ্রহণ করেছেন। পরে আমরা জানতে পারি, তিনি অন্য একটি প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।”
এ বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযীযী বলেন, “একই সময়ে দুটি এমপিওভুক্ত বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকে বেতন-ভাতা উত্তোলনের কোনো সুযোগ নেই। এটি সুস্পষ্ট আর্থিক ও প্রশাসনিক বিধিমালা লঙ্ঘন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সেপ্টেম্বর ১৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৪ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৪ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।