এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে ‘গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ জুন) দুপুরে উপজেলা কৃষি হলরুমে ‘গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’-এর উদ্যোগে এই কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা। তিনি গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে এর কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক বিরোধ, অস্থাবর সম্পত্তির মূল্য আদায়, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, স্ত্রীর ভরণপোষণসহ বিভিন্ন ধরণের বিরোধ নিষ্পত্তির আইনি সুযোগ গ্রাম আদালতেই রয়েছে।
তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে পারলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলা সম্ভব হবে। এতে উচ্চ আদালতে মামলার চাপ যেমন কমবে, তেমনি সামাজিক সম্প্রীতিও বজায় থাকবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় গ্রাম আদালতের সেবাসমূহ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।