এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে এক টুকরো কাফনের কাপড়কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া হাই স্কুল সংলগ্ন ‘পানি পড়ার আস্তানা’ নামক স্থানে শনিবার গভীর রাতে আরবি হরফে লেখা কাপড়ের একটি টুকরো কে বা কারা ফেলে রেখে যায়।
রবিবার (৭ জুন) সকালে স্থানীয়রা কাপড়টি দেখতে পেয়ে সেখানে ভিড় করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, কাপড়টির ওপর আরবি ভাষায় কিছু লেখা থাকায় এটি নিয়ে জনমনে সন্দেহ ও গুঞ্জন তৈরি হয়েছে। অনেকের ধারণা, কোনো অশুভ শক্তি বা কুফরি কালাম ও জাদুটোনার উদ্দেশ্যে কাপড়টি সেখানে ফেলে রাখা হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় মসজিদের ইমাম মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি কাপড় দেখতে পান, যাতে আরবি ভাষায় বিভিন্ন নকশা ও লেখা ছিল। তার ধারণা অনুযায়ী, এটি কাফনের কাপড় হতে পারে। পরে যোহরের নামাজের পর তিনি পুনরায় সেখানে গিয়ে দেখেন, স্থানীয়রা কাপড়টি পুড়িয়ে ফেলেছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি পাননি।
নভেম্বর ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।