এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল কৃষি ঔষধ ও কীটনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে পৌরবাজারে অবস্থিত 'গণেশের সার ও কীটনাশক' দোকানে এ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী দোকান মালিক গণেশ চন্দ্রের ছেলে পিয়াস চন্দ্রকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন বলেন, “ভেজাল পণ্য কৃষিতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আবারও প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে এবং অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অক্টোবর ৭, ২০২৪
জুলাই ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।