এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের মোড়াগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত জালাল শেখের ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সালাম মোড়াগাছা বাজারে মাছ ও কাঁচামাল বিক্রি শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে মোড়াগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে খোকসা থানা পুলিশ, কুষ্টিয়া হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে তল্লাশি চালালেও আর কোনো হতাহতের সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।