এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও তৃণমূলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় ইউনিয়নের স্থানীয় একটি স্থানে এ কর্মসূচি পালিত হয়। তরুণ ছাত্রনেতা আসিফ রেজা শিশির মোল্লার দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিঠু শেখ, হাসান আহমেদ, সরোয়ার জাহান বেন্জু, মাসুম পারভেজ রতন ও রিমন বিশ্বাস।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইনজাল হোসেন, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম, ছাত্রদল নেতা আসিফ, মথুরাপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল, সাধারণ সম্পাদক জাহিদ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাহুল আহমেদ, দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ ইসলাম ও সাবেক সদস্য সচিব মভিরুলসহ আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, "সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যকার ঐক্য সুদৃঢ় করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে এলাকা মুখরিত করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আগস্ট ১৩, ২০২৪
জুলাই ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।