এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্র্যাকের এক নারী মাঠকর্মীর কাছ থেকে ঋণের কিস্তির প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাঠকর্মীর নাম সুমাইয়া আক্তার মিতা। তিনি দৌলতপুরের হোসেনাবাদ ব্র্যাক কার্যালয়ে কর্মরত আছেন। তিনি পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের ফরহাদ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠকর্মী সুমাইয়া আক্তার গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে ফিলিপনগর কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখে মুখোশ পরা দুই অস্ত্রধারী দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার ওপর হামলা চালানো হয়। হামলায় আহত হয়ে সুমাইয়া মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাছে থাকা কালেকশনের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পাশে থাকা একটি পাটক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। হামলায় সুমাইয়ার হাত ও মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা বলেন, "গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে দুই অস্ত্রধারী ব্যক্তি আমাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের মুখ ঢাকা থাকায় কাউকে চিনতে পারিনি।"
এ বিষয়ে হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, "আমাদের মাঠকর্মী সুমাইয়া আক্তার কালেকশনের টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় আমরা দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।"
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ব্র্যাকের এক মাঠকর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
অক্টোবর ২৮, ২০২৪
আগস্ট ১১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।