এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ মাদকদ্রব্য ব্যবহার রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। আজ রবিবার (৭ জুন ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর থানার চল্লিশপাড়া গ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে মোঃ রিমন (২০) নামে এক যুবককে আটক করে বিজিবি। আটককৃত রিমন ওই এলাকার মোঃ বুদু মণ্ডলের ছেলে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ও ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদা তৎপর রয়েছে। জনস্বার্থে বিজিবির এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
হলিউড | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।