এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা উত্তরের আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের অধীনস্থ ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের ৭৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৫ জুন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। আজ রোববার (৭ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তিটি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নতুন এই কমিটিতে মো. শাকিল হোসেনকে সভাপতি, আলিম মোল্লাকে সিনিয়র সহ-সভাপতি এবং রমজান শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া তৌহিদ মাহমুদকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটির অন্যান্য পদগুলোর তালিকা নিচে দেওয়া হলো:
সহ-সভাপতি: শাহিন আকন, মো. জালাল ভূঁইয়া, জুয়েল হাসান পাঠান, সৈকত ইসলাম মুভীন, ইমন হোসেন (আতাহার), মো. আব্দুল্লাহ মন্ডল, মো. আবুল হোসেন খান, খাইরুজ্জামান বতু, মো. নাঈম হোসেন, কাউছার আহমেদ, মো. ফয়সাল ফাহিম, মো. ইমরান হোসেন, মো. শিহাব ভূঁইয়া, মো. মামুন রানা, মোহাম্মদ হাফিজুর রহমান, মো. সাজিদুর রহমান, মো. সিয়াম, মো. মামুন শেখ, মো. শিশির আহমেদ, মাহমুদুল হাসান সাজিদ, মো. হাসিব মীর, মো. আব্দুল্লাহ আল জুবায়ের, মো. সৌরভ হোসেন ও রাকিব হোসেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক: ইফতি মীর, শিথিল ভূঁইয়া, ফয়সাল ভূঁইয়া, মিনহাজ হোসেন মারুফ, মো. ইমরান হোসেন, বেলাল হোসেন বিজয়, রফিকুল ইসলাম রফিক, মো. মাহফুজ, মো. জুয়েল হোসেন, মিরাজ হোসাইন মিনহাজ, দ্বীন-ইসলাম, মো. রাসেল, মো. সিয়াম, সানি মিয়া, মো. নাঈম ইসলাম, মো. রিপন, মো. রায়হান, মো. আদনান মিয়া, মো. আরাফাত, নিলয় ভূঁইয়া, আসিফুর রাফিম, মো. আরিফ নাঈম ও মুরাদ হোসেন।
সহ-সাধারণ সম্পাদক: সোলায়মান, হাসিবুর রহমান শিমুল, রিয়াজ হাসান, মোহাম্মদ সালমান হোসেন, শিশির ভূঁইয়া ও মো. আবির হোসেন।
সহ-সাংগঠনিক সম্পাদক: আরিব হোসেন অনিক, নূর নবী ইসলাম, আহসান হাবিব হাসান, মো. হোসেন খান, আমান হোসেন, সাব্বির আহমেদ রিফাত, মো. কাউছার, মো. নাজমুল, মো. সোহেল খান, আরাফাত ইয়াসিন রনি ও মো. রবিউল ইসলাম।
অন্যান্য সম্পাদকীয় পদ ও সদস্য:
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা। এছাড়া ইমন হোসাইনকে দপ্তর সম্পাদক, মো. সোলায়মান হোসেনকে সহ-দপ্তর সম্পাদক এবং মো. আব্দুল্লাহ ও মো. আব্দুর রহমানকে সাধারণ সদস্য করা হয়েছে।
কমিটির বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আশুলিয়া থানা ছাত্রদলের নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জানু ৮, ২০২৫
মার্চ ২৫, ২০২৬
এপ্রিল ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১ আগস্ট, ২০২৬
ফুটবল | ১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।