এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।
বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, গ্রেপ্তার কার্যক্রম, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা, ভিআইপি নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ নানাদিক বিবেচনায় ওসি জুয়েল মিঞা শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালনকালে সুনির্দিষ্ট তদন্ত ও রহস্য উদঘাটনে অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি। সাভার থানায় যোগদানের পর কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখায় ২০২৪ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সভায় ‘এস এম আহসান স্মৃতি পদক-২০২৪’ অর্জন করেন। এ সময় তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আইজিপি বাহারুল আলম, বিপিএম-সেবা।
২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর মোহাম্মদ আতিকুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে সাভার থানার দায়িত্ব গ্রহণ করেন ওসি জুয়েল। এরপর থেকে সেবার মান বাড়াতে নাগরিকদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনবান্ধব পুলিশিং চালু করেছেন তিনি।
এ সভায় আরও শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ও মো. জাকির আল আহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ট্রাফিক-উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির, (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী ও সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।