এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এই স্লোগানকে সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে খতমে নবুওয়ত মহাসম্মেলন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত চলা এই মহাসম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শেখ হাসিনাকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কথা বলেছিলাম, কিন্তু তিনি তা করেননি। তাই তাঁকে দিনের আলোতেই পালিয়ে যেতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলেছি, আপনি একজন মুসলিম; তাই সংসদে আইন পাস করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন।”
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমির মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী এবং সহ-প্রচার সম্পাদক মুফতি শফিক সাদীসহ স্থানীয় ও আমন্ত্রিত শীর্ষ ওলামায়ে কেরাম।
বক্তারা তাঁদের বক্তব্যে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার যৌক্তিকতা তুলে ধরেন এবং অবিলম্বে জাতীয় সংসদে এ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।