এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্রাই থানা পুলিশ। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ব্রজপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী জাহানারা বিবি (৩৬), নবাবের তাম্বু গ্রামের ছাবের আলী প্রামাণিকের তিন ছেলে খবির উদ্দীন (৫৬), হাবিবুর রহমান (৫০) ও ওহিদুল ইসলাম (৩৬) এবং সদুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম।
এদিকে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কাজীপাড়া এলাকায় মাদকবিরোধী এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় মাদক সেবনের দায়ে ব্রজপুর গ্রামের মৃত কাজিমদ্দিনের ছেলে মাকসুদুর রহমান রুবেলকে আটক করা হয়। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সোমবার রাতের অভিযানে তাদের গ্রেফতারের পর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।