এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ন্যাচারাল ভারটেক্স কুষ্টিয়া জেলা শাখার নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পারভেজ মজুমদার (মাজমাদার)। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে সংগঠনের পক্ষ থেকে এক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের পরিমল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত জেলা ন্যাচারাল ভারটেক্স কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা ইনচার্জ পারভেজ মজুমদারকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সহকর্মীরা। সংবর্ধনা সভায় কুষ্টিয়া জেলা ন্যাচারাল ভারটেক্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নবনিযুক্ত ইনচার্জের নেতৃত্বে কুষ্টিয়ায় ন্যাচারাল ভারটেক্সের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সেবামূলক ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সংবর্ধনা পেয়ে পারভেজ মজুমদার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ফেব্রু ২০, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।