নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ রবিউল গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৮ এএম
শেয়ার করুন:
নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ রবিউল গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াদুল ইসলাম ওরফে রবিউল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার স্বরূপকাঠি হাজিরপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি চৌকস দল স্বরূপকাঠির হাজিরপুল এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মাদক কারবারি রবিউলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

তিনি আরও বলেন, “মাদকের বিস্তার রোধে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।