এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও”—এই অনুপ্রেরণামূলক শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫’।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল দেব নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, এবং ডি এম (সেলপ) নিত্যানন্দ শীল।
ব্র্যাকের পক্ষে আয়োজনে উপস্থিত ছিলেন অফিসার (সেলপ) অসিত ঠাকুর এবং সিও সাহিদা আক্তার।
আয়োজকরা জানান, কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের তরুণ-তরুণীদের সামাজিকভাবে ক্ষমতায়ন ও আইনি সচেতনতা বৃদ্ধি করা। যাতে তারা আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অতিথিরা তাদের বক্তব্যে তরুণদের উদ্দেশে বলেন—স্বপ্ন বাস্তবায়নে সাহস, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ই সফলতার মূল চাবিকাঠি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।