এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ম্যালকাই এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ইমরান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ম্যালকাই এলাকায় পৌঁছায়। এ সময় মহাসড়কে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক অর্থাৎ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে মাদারীপুর ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে হুমায়ুন, তাসলিমা, নুর আলম, বাবুল আযানি, হায়দার হোসেন, মঞ্জু, আলামিন, তোফায়েল, আরিফ শিকদার, সুজন, লিটন ও সোহাগের নাম জানা গেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, "ভ্যানকে সাইড দিতে গিয়েই মূলত দুই বাসের এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। নিহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।"
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।