এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো.আলাউল ইসলাম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো.আলাউল ইসলাম বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় সত্তার এক অবিস্মরণীয় ভিত্তি। এই একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং মাতৃভাষার মর্যাদা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
আমরা চাই আত্রাই উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হোক। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে নিরাপত্তা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হাসান,
আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসনএম নাসির উদ্দিন,
সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।