এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আশরাফুল মধুখালী উপজেলার চর লাউজানা গ্রামের মো. মজিবর খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে চর লাউজানা গ্রামে শিশুটি নিজ বাড়িতে খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। প্রতিবেশী আশরাফুল তাদের বাড়িতে এসে ঘরে ঢুকে শিশুটির সঙ্গে খেলার ছলে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির কান্নাকাটি ও চিৎকারে মা ঘরে ছুটে এলে আশরাফুল পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ভূঁইয়া তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আশরাফুলকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তী সময়ে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে আদালত ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।