এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী সামির হোসেনের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তায়েব শিকদার পাকুন্দা গ্রামে নিজের বাড়িতে আসেন। খবর পেয়ে মৎস্যজীবী দল নেতা সামির হোসেন পুলিশকে বিষয়টি জানান এবং তাকে আটকের চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তায়েব। এরপর এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।
এরই জেরে ওই দিন সন্ধ্যায় তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে চড়াও হন। হামলাকারীরা বাড়িতে ঢুকে সামিরের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় তারা সামিরের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানেও ব্যাপক ভাঙচুর চালান।
ভুক্তভোগী সামির হোসেন অভিযোগ করে বলেন, “তায়েব শিকদারের নেতৃত্বে সাকিবসহ বেশ কয়েকজন অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে এবং আমার বাবার দোকানে ভাঙচুর চালায়। যাওয়ার সময় তারা আমার মা-বাবাকে প্রাণনাশের হুমকি দেয়। এর আগেও আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল।” তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গুলির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নভেম্বর ৮, ২০২৬
অক্টোবর ২৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।