এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি মো. জয়লাল মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চরযোশরদী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে নগরকান্দা থানা পুলিশ।
গ্রেপ্তার জয়লাল মুন্সি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লোহাগ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, জয়লাল মুন্সি দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। এ ছাড়া পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক ঘটনার সঙ্গেও তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় চরযোশরদী গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল।
নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।