এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, “কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকেরা ভালো থাকলে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হয়। উৎপাদন খরচ কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। সরকারের এই সহায়তা যেন কোনোভাবেই অপব্যবহার না হয় এবং প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষকদের আধুনিক চাষপদ্ধতি অনুসরণের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করতেই নিয়মিত এই প্রণোদনা দেওয়া হচ্ছে। বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় যেমন কমবে, তেমনি ফসলের আবাদও বাড়বে। কৃষকেরা যাতে সঠিক সময়ে এসব উপকরণ ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন, সে লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে সার্বিক তদারকি ও পরামর্শ দেওয়া হবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের তালিকাভুক্ত মোট ২ হাজার ৬৫০ জন কৃষক পর্যায়ক্রমে এই প্রণোদনার আওতায় আসবেন। উদ্বোধনী দিনে উপজেলার ১ হাজার ৯০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পরবর্তী ধাপে গম, মসুর ও খেসারি আবাদের জন্য বাকি কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।