এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লার নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কামারখাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম মোল্লা ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য। এছাড়া তিনি মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং কামারখাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আলী আশ্রাফ কুব্বাত মোল্লা দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন।
প্রচারণা সভায় বক্তব্য দিতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, "আওয়ামী লীগের শাসনামলে আমি চার মাস কারা নির্যাতনের শিকার হয়েছি। সে সময় ব্যবসা-বাণিজ্য ছেড়ে আমাকে অন্যত্র চলে যেতে হয়েছিল এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হতো। আপনাদের দোয়া ও মহান আল্লাহর রহমতে আমি রক্ষা পেয়েছি।"
নিজের রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "শৈশব থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ও দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হই এবং বর্তমানে যুবদলের সাথে আছি। যতদিন বেঁচে থাকব, বিএনপির রাজনীতির সাথেই যুক্ত থাকব।"
এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে এই চেয়ারম্যান প্রার্থী বলেন, "নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকেই আমি মানুষের ব্যাপক ভালোবাসা পাচ্ছি। মানুষ মাত্রই ভুল হতে পারে; আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আমার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান এই এলাকাতেই। আপনারা যখন ডাকবেন, ইনশাআল্লাহ আমাকে সব সময় পাশে পাবেন। আমি আপনাদের সবার দোয়া ও সমর্থন কামনা করছি।"
সেপ্টেম্বর ১২, ২০২৫
সেপ্টেম্বর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।