এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামী আবু তাহেরসহ স্বামীর বাড়ীর লোকজনের হামলায় স্ত্রীসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ষোলঘর ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত সিয়াম, তার বাবা সোহরাব ও নানা শহিদুলকে উদ্ধার করে চিকিৎসা জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এঘটনা সিয়াম বাদী হয়ে ভগ্নিপতি আবু তাহের(৩৩)কে প্রধান বিবাদী করে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী সিয়ামের ছোট নূসরাত আক্তার (১৯)কে গত ১ বছর পূর্বে প্রানীমন্ডল এলাকার বাদশা শেখের ছেলে সৌদি আরব প্রবাসী আবু তাহেরের সাথে বিয়ে দেয়। বিয়ে পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী আবু তাহেরসহ ননদ বন্যা আক্তার, ননদের স্বামী নয়ন ও উত্তম চৌধুরীগং পারিবারিক বিভিন্ন বিষয়সহ যৌতুকের দাবি করে নুসরাতকে মারধর করে আসছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে আবু তাহের স্ত্রী নূসরাত আক্তারকে বেধম মারধর করে এবং আবু তাহের নিজেই ভিকটিম নুসরাতকে চিকিৎসার জন্য ষোলঘর ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে নিয়ে আসে। এসময় নুসরাত ঘটনার বিষযে তার বাবা মাকে মোবাইল ফোনে জানালে সংবাদ পেয়ে ঐ দিন রাত ৯ টার দিকে
ভুক্তভোগীসহ তার বাবা মা রুপা বেগম ও নানা শহিদুল হাওলাদার ভিকটিম নুসরাতকে ষোলঘর ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে দেখতে গেলে বিবাদী আবু
তাহেরসহ বন্যা আক্তার, নয়ন ও উত্তম চৌধুরীগং ভুক্তভোগী সিয়াম ও বাবা ও নানার উপর হামলা চালিয়ে তাদেরকে এলোপাথারী কিলঘুষি ও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে মাথা হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আবু তাহেরগং খুন জখমের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।