কানাডায় ভিসা জালিয়াতি অভিযোগে ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্কঃ
২৪ অক্টোবর, ২০২৬ ৪:২৬ পিএম
শেয়ার করুন:
কানাডায় ভিসা জালিয়াতি অভিযোগে ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় অবৈধভাবে প্রবেশের ষড়যন্ত্র, অভিবাসন আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার পরামর্শ এবং দেশটির অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। 

সংস্থাটির তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে চারজন—রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া এবং কাজী নাফিজ আলম—গত ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। এ মামলার পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিবিএসএ জানায়, অভিযোগের ব্যাপকতা ও আইনি জটিলতা বিবেচনায় তদন্তকারী কর্মকর্তারা মোট ২৪৩টি সন্দেহভাজন ভিসা আবেদন যাচাই-বাছাই করেন। এর মধ্যে সবচেয়ে জোরালো ও সুস্পষ্ট প্রমাণ থাকা ৭৯টি আবেদনকে আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপনের জন্য বাছাই করা হয়েছে।

তদন্তের বিষয়ে সিবিএসএ জানায়, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ে শহরের একটি আবাসিক ভবনে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়মিত তদারকি অভিযান চালানো হয়। সেখানে কানাডার ‘ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট’ (আইআরপিএ) লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর, একই বছরের আগস্ট মাস থেকে এই চক্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি তদন্ত শুরু করে সংস্থাটি। দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।