এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ আট বছর পর আবারও দেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর ‘সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ’। ঘরের মাঠের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন রোনান সুলিভান ও মাহি খান।
সবশেষ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘ফিফা আসিয়ান কাপ’-এ অনুপস্থিত থাকা নির্ভরযোগ্য দুই ডিফেন্ডার তপু বর্মন ও বিশ্বনাথ ঘোষকে সাফের এই প্রাথমিক দলে ফেরানো হয়েছে। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন জাতীয় দলের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ।
তবে দলে ফেরার আনন্দের বিপরীতে জায়গা হারিয়েছেন বেশ কয়েকজন নিয়মিত মুখ। আসিয়ান কাপের চূড়ান্ত দলে থাকা শাকিল আহাদ, মঞ্জুরুর রহমান এবং শাহরিয়ার ইমনকে সাফের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে, মূল ২৮ সদস্যের বাইরে দলের সার্বিক অনুশীলনে সহায়তার জন্য অতিরিক্ত হিসেবে দুজন গোলরক্ষক—মোহাম্মদ আসিফ ও ইসহাক আকন্দকে ক্যাম্পে রাখা হয়েছে।
এক নজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ।
মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুকি ইতোফুসা।
(অনুশীলন ক্যাম্পে অতিরিক্ত গোলরক্ষক: মোহাম্মদ আসিফ ও ইসহাক আকন্দ)
আগস্ট ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।