এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহ ও মাদকাসক্তির বলি হয়েছে মাত্র পাঁচ মাস বয়সী এক শিশু। অভিযোগ উঠেছে, মাদকাসক্ত অবস্থায় নিজের শিশুসন্তান আব্দুল্লাহকে গলা টিপে হত্যা করেছেন তার বাবা রায়হান আলী।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকারই বাসিন্দা রায়হান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে তিনি নিজের শিশুসন্তান আব্দুল্লাহর গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুর মৃত্যু নিশ্চিত হওয়ার পর রায়হান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এমন জঘন্য কাজ করলেন, তা এখনো স্পষ্ট নয়। পলাতক রায়হান আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মে ২১, ২০২৬
জানু ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।