এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে চালককে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে অটো-ভ্যান ছিনতাইকালে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটো-ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম হৃদয় হোসেন (২০)। সে উপজেলার ইসলামগাঁথী গ্রামের মো. রাহান সরদারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রবিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মহাদীঘি গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. মেহেদী হাসান মোস্তাক (২৪) তাঁর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে আহসানগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়ার চুক্তিতে তাঁকে ভোঁপাড়া বাজারে নিয়ে যায়। সেখানে মিনিট দুয়েক অপেক্ষার পর ওই দুই যাত্রীকে নিয়ে পুনরায় আত্রাইয়ে ফিরে আসছিলেন মোস্তাক।
ফেরার পথে উপজেলার কাঁশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে ভ্যানে থাকা এক যাত্রী পেছন থেকে লোহার রড দিয়ে চালক মোস্তাকের মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। অপরজন তাঁর হাতে আঘাত করলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর ছিনতাইকারীরা ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওই সময় সড়কে চলাচলকারী কয়েকজন মোটরসাইকেল আরোহী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন এবং তাৎক্ষণিক পাশেই টহলরত পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভ্যানসহ হৃদয় হোসেনকে হাতেনাতে আটক করে। তবে এ সময় তার সঙ্গে থাকা অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। গুরুতর আহত ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আত্রাই থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার হৃদয়কে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।