এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে লাঠির আঘাতে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আপেল (২৫) সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর বিলের একটি বিবাদমান জমিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন—প্রধান অভিযুক্ত আপেল, তার বাবা হায়দার আলী (৫৫), মা আলেফা বেগম (৫০) ও চাচা আব্দুল মতিন (৪০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে আসামিরা ওই বিবাদমান জমিতে আমন ধানের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল হামিদ জমিতে গিয়ে চারা রোপণে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসামিরা উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় অভিযুক্ত আপেলের লাঠির আঘাতে ঘটনাস্থলেই আব্দুল হামিদের মৃত্যু হয়।
এদিকে, অভিযুক্ত আপেল স্থানীয় ভারশোঁ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছেন মান্দা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। তবে তিনি বলেন, “এটি তাদের সম্পূর্ণ পারিবারিক বিষয়। এ ঘটনায় রাজনৈতিক পরিচয় জড়ানো ঠিক হবে না।”
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পদের প্রভাব খাটিয়ে অভিযুক্ত আপেল দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তার করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।