এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (৭ জুন ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তারা জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন, সহকারী প্রচার সম্পাদক মুফতি আবু সালেম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক মো. ফজলুল হক, যুব মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমান এবং ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ শামসুল হকসহ ফরিদপুর সদর উপজেলা, মহানগর শাখা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নভেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।