এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী গ্রামের সমাজসেবায় একসময়ের আলোকবর্তিকা ‘নবারুন সমাজ কল্যাণ সমিতি’ আজ অস্তিত্ব সংকটের মুখে। সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যে সংগঠনটি একসময় পুরো এলাকায় নেতৃত্ব দিত, সংস্কারের অভাবে তা আজ বিলীনের পথে। এমতাবস্থায় ঐতিহ্যবাহী এই সংগঠনটিকে পুনরায় জাগিয়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ঐতিহ্যের পথচলা
১৯৬৯ সালে জুঙ্গুরদী গ্রামের একদল স্বপ্নদ্রষ্টা তরুণ গ্রামোন্নয়ন ও সমাজ সংস্কারের ব্রত নিয়ে জুঙ্গুরদী পূর্বপাড়া মসজিদের পাশে এই সমিতির যাত্রা শুরু করেন। নাজিম উদ্দিন মুন্সী (নিজাম), সানোয়ার হোসেন খান, সানু মোল্লা, আবু বকর মিয়া, শাজাহান, বজলুল মোল্লা, তৈয়ব, সৈয়দ আলী মুন্সী ও আওলাদ হোসেন মোল্লার মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিদের হাত ধরে প্রতিষ্ঠিত এই সংগঠনের নেপথ্যে পরামর্শক হিসেবে ছিলেন শিক্ষাবিদ আজিজুল হক মাস্টার।
১৯৭৩ সালে সংগঠনটি সরকারি নিবন্ধন (রেজিস্ট্রেশন নম্বর: ফ-১৩) লাভ করে। সানোয়ার হোসেন খানের হাত ধরে প্রথম সভাপতি হিসেবে যাত্রা শুরু করা সমিতিটি পরবর্তীতে নাজিম উদ্দিন মুন্সী (নিজাম)-এর নেতৃত্বে বিকশিত হয়। একসময় ২০০ সদস্যের এই শক্তিশালী সংগঠনে আজীবন সদস্য হিসেবে যুক্ত ছিলেন যশোদা জীবন ভৌমিক, আমিন উদ্দিন মাস্টার ও ওসমান গণি মোল্লার মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মানবসেবায় নবারুন
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করে। বিশেষ করে ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় সরকারি সহায়তার লবণ অসহায় মানুষের মাঝে সুষম বণ্টনের মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করে। এছাড়া খাল খনন প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে নগরকান্দা বাজারে নিজস্ব স্টেশনারি দোকান পরিচালনার মাধ্যমে স্বনির্ভরতার স্বাক্ষর রেখেছিল নবারুন। ১৯৭৭ সালে সংগঠনটি বর্তমান আভা অফিস সংলগ্ন স্থানে স্থানান্তরিত হয় এবং সদস্যরা নিজ উদ্যোগে মাটি ভরাট করে নির্মাণ করেন নিজস্ব ক্লাবঘর।
বর্তমান পরিস্থিতি ও প্রত্যাশা
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংগঠনটির কার্যক্রম এখন অনেকটাই স্থবির। বর্তমানে সভাপতি সাইফুল আলম শান্ত এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন নান্টু দায়িত্ব পালন করলেও জরাজীর্ণ অবকাঠামো ও পৃষ্ঠপোষকতার অভাবে সমিতির কার্যক্রম সীমিত হয়ে পড়েছে।
এলাকাবাসীর ভাষ্য, “দীর্ঘদিনের এই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যায় না। ভবনটির দ্রুত সংস্কার এবং সময়ের চাহিদানুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলে নবারুন সমাজ কল্যাণ সমিতি আবারো তার হারানো গৌরব ফিরে পাবে।”
ইতিহাসসমৃদ্ধ এই প্রতিষ্ঠানটিকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সমাজসেবীদের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জুন ১৩, ২০২৬
মার্চ ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।