এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ায় ক্ষোভে নিজের বাবার কবর ভাঙচুর করার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন শাহ আলম মিয়া শালু নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে এই অভাবনীয় ঘটনা ঘটে। এরই মধ্যে বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, অভিযুক্ত শাহ আলম মিয়া শালু ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার পঞ্চম ছেলে। মৃত্যুর আগে আব্দুল মান্নান তাঁর চার বিঘা সম্পত্তি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। তবে শালুর অভিযোগ, তাঁর বাবা দ্বিতীয় ছেলে ইকবাল মিয়াকে জমির ভাগ বেশি দিয়েছেন। বাবার কবরস্থানটি বর্তমানে ইকবালের পাওয়া ওই জমির ওপরই অবস্থিত। কিন্তু সম্পত্তির ভাগ কম পাওয়ার ক্ষোভে শালু ওই জায়গাটুকু নিজের দাবি করে গতকাল বেলা দেড়টার দিকে বাবার কবরের ওপর উঠে এর চারপাশের বেড়া ভাঙচুর শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শাহ আলম মিয়া শালু একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। সেই পরিচয়ের দাপট দেখিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন এবং কেউ তাঁর অন্যায়ের প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। তবে জন্মদাতা বাবার কবর এভাবে ভাঙচুর করার ঘটনায় স্থানীয়রা তাঁকে তীব্র ধিক্কার জানাচ্ছেন। আমজাদ নামের স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তিনি এই হীন কাজের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি জানান, এমন ন্যক্কারজনক ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে যান এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেন। তবে বাবার কবরে ছেলের এমন তাণ্ডব চালানোর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন এই জনপ্রতিনিধি।
জুলাই ১৮, ২০২৬
সেপ্টেম্বর ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।