এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্যারিবীয় ক্রিকেট তারকা ও দলের ‘কিংবদন্তি’ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের প্রতি বিরল সম্মান জানিয়ে তাঁর পরিহিত ১২ নম্বর জার্সিটি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই জমজমাট আসর মাঠে গড়ানোর ঠিক চার দিন আগে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা তাদের অন্যতম সেরা এই পারফরমারকে এমন অনন্য সম্মান জানাল।
২০১৪ সালে কলকাতার ডেরায় যোগ দেওয়ার পর থেকে ফ্র্যাঞ্চাইজিটির অবিচ্ছেদ্য অংশে পরিণত হন রাসেল। মাঝে ২০১৭ সাল বাদে ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেকেআরের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। দলের ২০১৪ ও ২০২৪ সালের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটে-বলে সমানতালে নিজেকে মেলে ধরেছিলেন এই তারকা। কলকাতার হয়ে ১৩৩টি ম্যাচ খেলে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে তিনি সংগ্রহ করেছেন ২ হাজার ৫৯৩ রান। বল হাতেও ছিলেন দুর্দান্ত, শিকার করেছেন ১২২টি উইকেট। স্বদেশি সতীর্থ সুনীল নারাইনের পর কলকাতার দ্বিতীয় বোলার হিসেবে আইপিএলে ১০০-এর বেশি উইকেট নেওয়ার অনন্য কীর্তিও তাঁর দখলে। অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০১৫ ও ২০১৯ সালে আইপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।
বিশেষ করে কলকাতার ২০২৪ সালের আইপিএল শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ছিল রাসেলের। সেই মৌসুমে ১৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করে ২২২ রান তোলার পাশাপাশি বল হাতে ১৯টি উইকেট নিয়েছিলেন তিনি। এরপর গত বছরের ৩০ নভেম্বর আইপিএল থেকে খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দেন এই হার্ডহিটার। তবে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও নতুন মৌসুমে চেনা কেকেআর শিবিরেই তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে। এবার দলটির পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
ভূমিকা বদলালেও কলকাতার প্রতি নিজের আবেগ ও মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন রাসেল। নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, এটি তাঁর মানসিকতায় কোনো বদল আনেনি, বরং যাদের সঙ্গে খেলেছেন তাদের কিছু ফিরিয়ে দেওয়ার একটি দারুণ সুযোগ হিসেবে দেখছেন বিষয়টিকে। পুরোনো দলে ফিরে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারাটা তাঁর জন্য এক অসাধারণ অনুভূতি। অন্যদিকে, রাসেলের প্রতি এই সম্মাননার বিষয়ে কলকাতার প্রধান নির্বাহী (সিইও) ভেঙ্কি মাইশোর বলেন, রাসেলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সম্পর্ক অত্যন্ত গভীর। মাঠের পারফরম্যান্স দিয়ে সে সমর্থকদের অনেক আনন্দ দিয়েছে। ১২ নম্বর জার্সিটি রাসেলের পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই তাঁর অসামান্য অবদানের প্রতি সম্মান জানাতেই এই জার্সিটি চিরতরে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেপ্টেম্বর ১০, ২০২৬
জুলাই ৮, ২০২৬
জুন ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।