এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রকল্পের অগ্রগতি ও হালনাগাদ বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সংস্থার বাস্তবায়নাধীন ইসিসিআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এ সময় বক্তারা শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম ও ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক।
উক্ত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সিপিসি (কমিউনিটি প্রোটেকশন কমিটি)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অক্টোবর ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।