আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নগরকান্দার তালমায় বিএনপির বিক্ষোভ মিছিল

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৭:২৪ পিএম
শেয়ার করুন:
আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নগরকান্দার তালমায় বিএনপির বিক্ষোভ মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, গুপ্ত ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তালমা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সরকারবিরোধী ও দলীয় নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু। 

এছাড়া তালমা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার হরণ এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।