এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাতের আঁধারে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কয়েক মিনিটের মধ্যেই তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েন দুটি পরিবার। সেই হৃদয়বিদারক দৃশ্য প্রত্যক্ষ করতে এবং বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনাস্থলে ছুটে গেলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোটপাটকান্দি গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত নুর ইসলাম ও নুরুজ্জামানের বাড়ি সরেজমিন পরিদর্শন করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঘরের ভেতরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় এবং তিনটি বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে যায়। সব আসবাবপত্র, পোশাক-আশাক, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে অসহায় হয়ে পড়েন পরিবারগুলো।
ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে ইউএনও দবির উদ্দিন বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও তাঁদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।”
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে ৪ বান্ডেল ঢেউটিন, নগদ ১০ হাজার টাকা, ৪টি কম্বল ও ৪০ কেজি চাল তুলে দেন।
অগ্নিকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, শীতের সময় কয়েল ব্যবহারে বাড়তি সতর্কতা না নিলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজু মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।