এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ফরিদপুরের সালথা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং মো. রবিউল। জানা গেছে, আবুল কালামকে জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে, আমজাদ হোসেনকে নারানদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে এবং রবিউলকে ইউসুফদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও কারচুপির অভিযোগ রয়েছে।
সালথা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, উল্লিখিত কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি রিটার্নিং অফিসার ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
সেপ্টেম্বর ২৪, ২০২৫
ডিসেম্বর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।