এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, মালামাল লুট, স্বামী-স্ত্রীকে মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি নথিভুক্ত (রুজু) করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে দলিলমূলে সোয়া চার কাঠা জমি কেনেন ভুক্তভোগী ইদ্রিস আলী। এরপর জমির দখল বুঝে নিয়ে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময় লোকজন নিয়ে তাঁকে উচ্ছেদ, মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে ইদ্রিস আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিম টম ও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। পরে টমের নির্দেশে অন্যরা বসতবাড়িতে ভাঙচুর শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে (৫৫) মারধর করা হয়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁরা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।
জুলাই ২৪, ২০২৬
এপ্রিল ৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।