আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচার: চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১১:০৫ এএম
শেয়ার করুন:
আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচার: চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের পর চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেছেন। মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির আবেদন করা হয়েছিল এবং শনিবার সেই অনুমতি পাওয়ার পরই মামলাটি নথিভুক্ত করা হয়।

এর আগে অভিযোগের প্রাথমিক কিছু তথ্য পাওয়ার পর গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী নিজ কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। সেদিনই তার ব্যবহৃত ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।