এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তোরণ নির্মাণের মাত্র কয়েক ঘণ্টার মাথায় গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের কাছে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের শ্রদ্ধা জানাতে ও আহতদের স্মরণে এটি তৈরি করা হয়েছিল। একই সঙ্গে বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচিও ঘোষণা করে সংগঠন দুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তোরণ নির্মাণের পর শনিবার গভীর রাতে কে বা কারা এতে আগুন দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আগুনে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে ভিড় জমান এবং এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি এবং গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দ্রুত চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সেপ্টেম্বর ৮, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।