এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পেরুর বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান ‘নাজকা লাইনস’ ঘুরে দেখার সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই পাইলট ও ১১ জন পর্যটকসহ মোট ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় নাজকা লাইনসের ওপর দিয়ে উড্ডয়নের সময় 'সেস্না ক্যারাভান সি-২০৮' (Cessna Caravan C-208) মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত পর্যটকদের মধ্যে সাতজন ইতালীয়, দুজন জার্মান এবং দুজন স্প্যানিশ নাগরিক রয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা মেজর জর্জ আন্দ্রেদে নিশ্চিত করেছেন যে, বিমানটিতে থাকা ১১ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্যের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। তবে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় মরুভূমিতে আন্দিজ পর্বতমালার কাছাকাছি অবস্থিত ‘নাজকা লাইনস’ পেরুর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। মাটিতে খোদাই করা এই বিশাল ভূচিত্রগুলো খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও রহস্যময়তার কারণে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) একে বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ) হিসেবে ঘোষণা করেছে।
অনুপম সৌন্দর্য ও রহস্যময় আকাশ দৃশ্য দেখতে প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্যটক বিমান চালকের সাহায্যে ওপর থেকে এগুলো প্রত্যক্ষ করেন। পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদায়ী বছরটিতে ৪১ লাখেরও বেশি পর্যটক দেশটি ভ্রমণ করেছেন।
উল্লেখ্য, এই এলাকায় এর আগেও বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে নাজকা লাইনস পরিদর্শনের সময় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০১০ সালেও একই এলাকায় বিমান দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছিলেন।
ডিসেম্বর ২৭, ২০২৫
মার্চ ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।