এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউক্রেনে অবস্থানরত বিদেশি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাদের কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে মস্কো এই সতর্কবার্তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ভিডিও বার্তায় জাখারোভা বলেন, "আমরা ইউক্রেনীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এই বিবৃতিটি গ্রহণ করার অনুরোধ করছি। কিয়েভ থেকে কূটনৈতিক ও অন্যান্য প্রতিনিধিদের সময়মতো সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করুন। রাশিয়ার সশস্ত্র বাহিনী যেকোনো সময় বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।"
এদিকে, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আর্মেনিয়ায় ইউরোপিয়ান পলিটিকাল কমিউনিটির বৈঠকে তিনি জানান, নিরাপত্তার খাতিরে এবারের বিজয় দিবস উদ্যাপনে ইউক্রেন কোনো সামরিক সরঞ্জাম ব্যবহার করতে পারছে না।
জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া তাদের সামরিক প্যারেডের প্রস্তুতি হিসেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্বিন্যস্ত করছে। এর ফলে ইউক্রেন দূরপাল্লার হামলার সুযোগ পাচ্ছে। যদিও উভয় দেশ উৎসবের আগে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলেছিল, কিন্তু বর্তমানে তারা একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছে।
উল্লেখ্য যে, সম্প্রতি গুপ্তচরবৃত্তির সন্দেহে তিনজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা এখন চরমে, যা বিশ্ববাসীকে নতুন কোনো বড় সংঘাতের আশঙ্কায় ফেলেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।