এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বাধীন ইরান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও প্রতিরোধ সংগ্রামের নীতি আগের মতোই বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড।
শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংগঠনের মুখপাত্র আবু ওবেইদা এ কথা বলেন।
বিবৃতিতে আবু ওবেইদা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বাধীন ইরান ফিলিস্তিনের বিষয়ে পূর্বের নীতিতেই অটল থাকবে।
আবু ওবেইদা আরও বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতেও ইরানে কুদস দিবস উপলক্ষে সাধারণ মানুষের বিশাল জনসমাগম এবং এতে শীর্ষ নেতাদের অংশগ্রহণ প্রমাণ করে যে, ফিলিস্তিনিদের সমর্থন করার অবস্থান থেকে ইরান কখনোই সরে আসবে না।
এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলারও ভূয়সী প্রশংসা করেন। আবু ওবেইদার মতে, কুদস দিবস মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার এবং ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।