এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশসহ মোট ২৬টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়ম আরও কঠোর করা হয়েছে। এখন থেকে এসব দেশের নাগরিকদের মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হতে পারে। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বি-১ বা বি-২ ক্যাটাগরির ভিসার জন্য যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে মূলত ভিসা সাক্ষাৎকারের সময়। ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং সেখান থেকে ফেরার জন্য তিনটি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এই নির্ধারিত বিমানবন্দরগুলো হলো— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
মার্কিন পররাষ্ট্র দফতরের নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট এই তিনটি বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে যাতায়াত করলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য করা হবে। বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন এই অভিবাসন নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে। মূলত ভিসার শর্ত মেনে নিজ দেশে ফিরে আসা নিশ্চিত করতেই মার্কিন প্রশাসন এই পরীক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
আগস্ট ২৫, ২০২৬
নভেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।