এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কন্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক সাঈদ খান বলেছেন, একটি পক্ষ ইসলাম বিক্রি করে ক্ষমতায় যেতে চায়। তারা ধর্মের ধুয়ো তুলে জান্নাত জাহান্নামের অজুহাত দিয়ে নানানভাবে মানুষকে ট্যাবুর মধ্যে ফেলে মব সৃষ্টি করছে যেকারণে সাধারণ মানুষ কথা বলতে পারছে না।
এইধরনের রাজনীতি যারা করছে তাদের সাধারণ মানুষ প্রশ্ন করতে পারছে না। মানুষ তাদের মতামত, প্রত্যাশা ও অভিমত ব্যালটের ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জবাব দিবে ও তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় সিও অফিস চত্বর থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোটারদের মধ্যে অধ্যক্ষ আলমগীর হোসেনের ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি।
এসময় তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গ্রামীণ নারী সমাজকে তালিমের মাধ্যমে গৃহবন্দী করে বিভ্রান্তের মাধ্যমে তাদের পক্ষে নেওয়ার অপতৎপরতা চালাচ্ছে। আমরা গ্রামে গ্রামে মা বোনদেরকে বলছি মৃত্যুর পরের ফয়সালা মৃত্যুর আগে হয়না। আল্লাহ যদি ভবিষ্যৎ দেখার সুযোগ কাউকে দিত তাহলে রাসুলুল্লাহ (সাঃ)কে সেই অধিকার দিতেন। তাকেও এ অধিকার দেওয়া হয়নি।
সাঈদ খান বলেন, মৃত্যুর পরের ফয়সালা আমরা কেউই জানিনা। আমরা সবাই ভালো কাজ করবো, ভালোভাবে সমাজ গড়বো। ন্যায় পরায়ণ শাসক নির্বাচন করবো। আমাদের দলের চেয়ারম্যান, বাংলাদেশ সৃষ্টির সঙ্গে জড়িত জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার তারেক রহমান মদিনার সনদের আদলে দেশ পরিচালনা করার চেষ্টা করবেন।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত নারী নেতৃত্ব বিশ্বাস করেনা কিন্তু কুরআন শরীফে সুরা নামলে রানী বিলকিস এর প্রশংসা করা হয়েছে। জামায়াত মুলত নারী সমাজকে ঘরে বন্দী রেখে দেশকে পিছিয়ে দিতে চায়। জামায়াত ধর্মের নামে ধোঁকাবাজি করছে।
সুতরাং, বাংলাদেশি জাতীয়তাবাদই হচ্ছে মুক্তি ও সমৃদ্ধির একমাত্র পথ এবং তার প্রতীক হচ্ছে ধানের শীষ। তাই ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই।
এপ্রিল ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।