এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
১১দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল ইসলাম খান বলেন, আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতি প্রত্যাশা করে। সকল ভয়-ভীতি উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরবেন। প্রতি মুহূর্তে এটাই জাতির প্রত্যাশা। আগৈলঝাড়া গৌরনদীতে যে সমস্যাগুলো রয়েছে, প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করবো।আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, সেই সব সমস্যাগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, ৫ই আগস্ট আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে, পরিবর্তনের জন্য, আমরা সেই পরিবর্তন হ্যা’ ভোটের মাধ্যমে জয়যুক্ত করে, দেশে রাজনীতির সংস্কৃতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনব। নির্ভয়ে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। ভয়-ভীতির যে প্যাসিজম আমাদের সমাজ ব্যবস্থায় কায়েম ছিল, সেটি ৫ই আগস্ট স্বৈরশাসককে পালিয়ে যেতে বাধ্য করার মধ্য দিয়ে সেই ভয়-ভীতির দিন শেষ হয়ে গেছে। নতুন বাংলাদেশ আমরা আর কোন প্যাসিজম দেখতে চাই না।
তিনি আরো বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি দাঁড়িপাল্লার প্রতীক যদি নির্বাচিত হয়, তাহলে দায়িত্ব এবং জবাবদিহিতার মানসিকতা নিয়ে আমি কাজ করব। আপনাদের পাশে থাকব। দুই উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শান্তির জনপদে রূপান্তরিত করব।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর আলী আহম্মেদ, নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
ঢাকা | ৯ আগস্ট, ২০২৬
চুয়াডাঙ্গা | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।