এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুবিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবনের নানা পৌরাণিক আখ্যান ফুটিয়ে তুলে নানা সাজে অংশ নেন ভক্তরা। নানা বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শোভাযাত্রাটি উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন এমপি।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা ও শামছুল হক খোকন। এছাড়া পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি যতিন্দ্র নাথ মিস্ত্রী ও সাধারণ সম্পাদক দীনেশ হালদার।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ভক্ত উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপে দিনব্যাপী বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, হিন্দু পুরাণমতে—অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা, অসুর শক্তির বিনাশ এবং মানবকল্যাণের বার্তা নিয়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।
ডিসেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।